বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডের ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করলেন ‘জওয়ান’ নির্মাতা

শাহরুখ খান ও ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি। ছবি : সংগৃহীত

ব্যাপক ব্যবসা করেছে ভারতীয় সিনেমা ‘জওয়ান’। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। চলচ্চিত্রটি হইচই ফেলে দিয়েছে পুরো বিশ্বে।

কিছুদিন আহে ‘জওয়ান’-এর সংবাদ সম্মেলনে অ্যাটলি জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের আগে প্রযোজকদের কেউ তাকে ভরসা করে ৩০ কোটি রুপিও দিতে চাইতেন না। কিন্তু প্রথমবারেই তাকে ভরসা করে ৩০০ কোটির প্রযোজনা করেন শাহরুখ খান। সেই টাকা লাভসমেত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন অ্যাটলি। এবার তার ডাক পড়েছে হলিউডে।

অ্যাটলিকে বারবার অনুরোধ করা হচ্ছে হলিউডে গিয়ে সিনেমা বানাতে। সংবাদমাধ্যমে আরও জানা গেছে, কয়েকজন নাকি তাকে ব্ল্যাঙ্ক চেকও পাঠিয়েছেন। তবে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যাটলি। কেননা ব্যক্তিগত কিছু নীতি মেনে চলেন এই নির্মাতা। সেসবের বাইরে গিয়ে কাজ করতে নারাজ তিনি।

এক সাক্ষাৎকারে অ্যাটলি জানিয়েছেন, ‘জওয়ান’ সিনেমায় হলিউডের বেশ কজন কুশলী কাজ করেছেন। অ্যাকশন পরিচালক ছিলেন হলিউডের। সিনেমায় আগুনের মাঝখান থেকে শাহরুখের বেরোনোর দৃশ্যের পর অ্যাটলির ভাবনাচিন্তা দেখে সেই অ্যাকশন ডিরেকটর বলেন, তার হলিউডে কাজ করা উচিত। কিন্তু পরিচালক অ্যাটলির জানিয়েছেন, টাকা পয়সা নয়, তার প্রয়োজন ভালোবাসা।

অ্যাটলি বলেন, ‘কেউ এসে যদি বলেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার কাজ ভালোবাসি, আমি সত্যিই তার সঙ্গে কাজ করব। কিন্তু কেউ টাকার গরম দেখালে সেই প্রস্তাব ফিরিয়ে দেব। অতীতে অনেক কাজের প্রস্তাব ফিরিয়েছি। ভালোবাসার ছাড়া অন্য কিছুরই বিশেষ মূল্য নেই আমার কাছে। আমি ভালোবাসা ছাড়া কোনো কিছুই সৃষ্টি করতে পারি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

টানা ৬ বিশ্বকাপে দাপট! অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১০

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১১

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১২

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৪

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৫

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৬

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১৮

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১৯

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X