বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

অ্যাটলির সিনেমায় যশ

অ্যাটলি কুমার ও যশ। ছবি : সংগৃহীত
অ্যাটলি কুমার ও যশ। ছবি : সংগৃহীত

‘জওয়ান’-এর বিশ্বজোড়া সাফল্যের পর যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। বর্তমানে ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত এই নির্মাতা। কিন্তু এখানেই শেষ নয়, এবার নাকি ‘কেজিএফ’ তারকা যশকে নিয়ে আসছেন তার পরবর্তী ছবিতে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন অ্যাটলি। সেখানে পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।

অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।

এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’ ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এদিকে যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X