কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘ক্যালিফোর্নিয়া সোল’ গায়িকা

মার্লেনা শ। ছবি : সংগৃহীত
মার্লেনা শ। ছবি : সংগৃহীত

মারা গেছেন জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ (৮১)। গত শুক্রবার ফেসবুকে এই গায়িকার মৃত্যুর কথা জানান তার মেয়ে মার্লা ব্র্যাডশ। মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

মার্লা ব্র্যাডশ ফেসবুকে একটি ভিডিও পোস্টে বলেন, ‘আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।’

মার্লেনার মৃত্যুর খবরে ভার্ব রেকর্ডস বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্লেনা শ-এর মৃত্যুতে আমরা শোকাহত। তিনি দুর্দান্ত গায়িকা ছিলেন। তাঁর “ক্যালিফোর্নিয়া সোল” সেই সময়ের মতো আজও জনপ্রিয়।’

১৯৪২ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন মার্লেনা। তিনি ‘ক্যালিফোর্নিয়া সোল’ ও ‘ওম্যান অব দ্য ঘেটো’ এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান।

১৯৬৬ সালে মার্লেনা চেস রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৬৭ সালে ‘আউট অব ডিফারেন্ট ব্যাগ’ ও ১৯৬৯ সালে ‘দ্য স্পাইস অব লাইফ’ দুটি অ্যালবাম প্রকাশ করেন।

এই গায়িকা ১৯৭২ সালে ব্লু নোট রেকর্ডসে চলে যান, একই বছর তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘মার্লেনা’ প্রকাশিত হয়। ব্লু নোট লেবেলে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘মার্লেনা শ লাইভ অ্যাট মন্ট্রেক্স’, ‘ফ্রম দ্য ডেপথস অব মাই সোল’, ‘হু ইজ দিস বিচ, এনিওয়ে?’ , ‘জাস্ট আ ম্যাটার অব টাইম’।

১৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে এই গায়িকার। তিনি বৈচিত্র্যময় গায়কির জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সংগীত তারকাসহ শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X