কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে কাল সংহতি জানাবেন ব্যান্ড জগতের শীর্ষ তারকারা

ছাত্র আন্দোলনে কাল সংহতি জানাবেন ব্যান্ড জগতের শীর্ষ তারকারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবর (ধানমন্ডি ৮/এ) তে মিলিত হব। সংগীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সে সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এ গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ কর্মসূচিতে যোগ দেওয়া আগ্রহ প্রকাশ করেছেন ব্যান্ড জগতের শীর্ষ তারকারা। এর মধ্যে মাইলস, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, কুঁড়েঘর, মেকানিক্স, ক্রিপটিক ফেইটের ব্যান্ড দল রয়েছে। পাশাপাশি সুরকার প্রিন্স মাহমুদ, গায়ক পার্থ বড়ুয়া ছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X