কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রান্না করে হাজারো বন্যার্তকে খাওয়াচ্ছেন ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’

জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত
জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত

বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি খানিকটা নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। আক্রান্ত এলাকায় এখনো আটকে আছেন অসংখ্য মানুষ। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকার খোলা আকাশের নিচে। দেশের এমন বিপর্যয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও। এই তালিকায় আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ব্যাচেলর ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশও।

মানুষের সুখ-দুঃখে সবসময়ই পাশে থাকার চেষ্টা করেন পলাশ। তার রয়েছে ‘ডাকবাক্স’ নামে একটি ফাউন্ডেশন। যখনই প্রয়োজন পড়ে সারা দেশের ভলান্টিয়ারের মাধ্যমে তিনি সহযোগিতা করেন। অনেকটা নীরবে-নিভৃতে কাজ করছে এই ফাউন্ডেশনটি। বন্যাদুর্গত এলাকায় পলাশের ডাকবক্সের ২৭ ভলান্টিয়ার কাজ করছেন।

রোববার (২৫ আগস্ট) একটি সংবাদমাধ্যমে পলাশ বলেন, ত্রাণ হিসেবে সবাই শুকনো খাবার দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করে সে খাবার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি বন্যার্তদের জন্য। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিন দিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, রোববার থেকে নোয়াখালীতে তারা কাজ করছে।

বন্যা পরবর্তী কাজ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পর রোগবালাই বেশি ছড়ায়। স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী এবং শিশুরা। সে বিষয়েও আমি ভাবছি। বন্যা পরবর্তীতেও আমি এবং আমার টিম সক্রিয় থাকব।

এ অভিনেতা আরও জানান, খুব বেশি মানুষ তার এই ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর কথা জানেন না। তাই যেসব কার্যক্রম চলে ৮০ শতাংশের অর্থায়ন তিনি নিজেই করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন তাহলে সেটা গ্রহণ করা হয় বলেও জানান পলাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১০

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১১

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১২

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৩

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৪

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৫

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৬

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৭

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৯

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

২০
X