বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিনা পারিশ্রমিকে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’

কনসার্ট ফর ফ্লাড ভিকটিম এর পোস্টার। ছবি : সংগৃহীত
কনসার্ট ফর ফ্লাড ভিকটিম এর পোস্টার। ছবি : সংগৃহীত

পূর্ব ও দক্ষিণঅঞ্চল বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে ইতোমধ্যেই দেশের মানুষ দাঁড়িয়েছে। যে যার স্থান থেকে সাধ্য মতো দেশের এই সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। পিছিয়ে নেই দেশের শিল্পী সমাজও। তারাও এগিয়ে এসেছে এই বিপদে। পিছিয়ে নেই ব্যান্ড ইন্ডাস্ট্রিও। কনসার্ট করে তারা ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। এবার ২৮ আগস্ট বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।

কনসার্টের শিরোনাম ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’। বুধবার ২৮ আগস্ট বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। যার পুরোটাই যাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য।

কনসার্টি এর আগে ২৭ আগস্ট আয়োজনের কথা ছিলো। কিন্তু এটি একদিনি পিছিয়ে ২৭ আগস্ট করা হয়। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ একদিন পিছিয়ে ২৮ তারিখ নেওয়া হয়েছে। কারণ আমাদের ‘গেট আপ স্ট্যান্ড আপ’-এর পক্ষ থেকে বেশির ভাগ মিউজিশিয়ান বন্যার্তদের ত্রাণকাজে ব্যস্ত আছে। প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ত্রাণ সংগ্রহের লক্ষ্যে সবাই ২৮ আগস্ট একসঙ্গে গাইবে আমাদের মঞ্চে। আশা করি সবাই মিলে কাজ করলে দেশের এই দুঃসময়ে আমরা সফল হতে পারব। কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ। এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে ব্যান্ড, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ কে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১০

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১১

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১২

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৬

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৭

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৮

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৯

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

২০
X