বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আরাফাতের গ্রেপ্তারের পর কেন মিষ্টি বিতরণ করছেন হিরো আলম? 

আরাফাতের গ্রেপ্তারের পর কেন মিষ্টি বিতরণ করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত
আরাফাতের গ্রেপ্তারের পর কেন মিষ্টি বিতরণ করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে ভোটে পরাজিত হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনের পর থেকেই নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন আরাফাত এমন অভিযোগ করছিলেন আলম।

রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম। কারণ হিসেবে তিনি বলেছেন, উপনির্বাচনের সময় আমি যখন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম। তাই বুধবার কোর্টে গিয়ে মামলা করব।

আরাফাতের গ্রেপ্তারের খুশিতে গুলশান থানার আশপাশে সবাইকে মিষ্টি খাইয়েছেন হিরো আলম।

২০২৩ সালের উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X