বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন 

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন 
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন 

একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দেশের সাধারণ মানুষ, হচ্ছে প্রতিবাদ। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’ এরপর তোফাজ্জলের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মেহজাবীনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাস্যোজ্জ্বল তফাজ্জলের জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও। সারল্যমাখা সুন্দর হাসির মানুষটিকে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। দল-মত নির্বিশেষে সবাই এ হত্যার বিচার চাইছেন।

মেহজাবীন ছাড়াও পরী মণি, তমা মির্জা, মৌসুমী হামিদসহ একাধিক তারকা এ হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধর করার পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা-বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শা‌য়িত করা হয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X