বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা 

পিলু খান, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। ছবি : সংগৃহীত
পিলু খান, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। ছবি : সংগৃহীত

‘রিদম প্লাগড’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। যেখানে গান পরিবেশন করবেন দেশের সংগীতের জনপ্রিয় তিনজন মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার। শ্রোতাপ্রিয় বেশ কিছু গান শোনাবেন তারা। আসরটি বসবে রাজধানীর একটি রেস্তোরাঁয়।

সংগীতসন্ধ্যায় উপস্থিত অতিথি এই তিন শিল্পী নিজেদের পছন্দের সব গান শোনাবেন। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলো পরিবেশন করবেন তারা। এর আগেও এমন আয়োজনে পারফর্ম করেন পিলু খান ও এলিটা করিম। এবার তাদের সঙ্গে থাকছেন বাপ্পা মজুমদার।

আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’ এর সংগীতায়োজনে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। সংগীতসন্ধ্যার গানগুলো আরও মেলডিনির্ভর ও শ্রুতিমধুর করে তুলতেই এমন পরিকল্পনা।

এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘রিদম প্লাগড’ এ পারফর্ম করতে যাওয়া শিল্পীরা। যেগুলোর মধ্যে এই স্টুডিও আয়োজনের প্রথম গানটিও রেকর্ড করা হয়েছে। যাতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। গানের কথা লিখেছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X