বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

চলে গেলেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো
চলে গেলেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

আয়রন মেডেন গায়ক পল ডি’আনো আর নেই। ২১ অক্টোবর ৬৬ বছর বয়সে ইংল্যান্ডের স্যালিসবারিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শিল্পীর প্রতিনিধিরা মৃত্যুর খবরটি ফক্স নিউজকে নিশ্চিত করেছেন।

পল ডি’আনোকে ব্যান্ডের প্রথম দুটি অ্যালবাম ‘আয়রন মেইডেন’ ও ‘কিলার’ খ্যাতি এনে দিয়েছিল। পল প্রথম ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে ইংলিশ হেভি মেটাল ব্যান্ড আয়রন মেডেনের প্রধান গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। শিল্পীর মৃত্যুতে পরিবারের সদস্যসহ বন্ধু-বান্ধবরা শোক জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হুইলচেয়ারে বসে গান পরিবেশন করতেন তিনি। ভক্তদের বিনোদন দিতে বিশ্বব্যাপী ২০২৩ সাল থেকে ১০০টিরও বেশি শো করেছেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ব্যান্ডের বর্তমান সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পলের মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’। সোশ্যাল হ্যান্ডেলে ব্যান্ডের বেস প্লেয়ার স্টিভ হ্যারিস বলেন, ‘তিনি চলে যাওয়াতে খুব দুঃখিত। তাকে আমরা অনেক মিস করব।’

অন্য এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়রন মেইডেনে পলের অবদান ছিল অপরিসীম এবং আমাদের প্রায় পাঁচ দশক ধরে ব্যান্ডের পথচলা সেট করতে সাহায্য করেছিল।’

উল্লেখ্য, ১৯৫৮ সালের ১৯ মে পল ডি’আনো পূর্ব লন্ডনের চিংফোর্ডে জন্মগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X