বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আন্ডারওয়ার্ল্ডের গল্পে ‘ব্লাড ট্রিপ’

আন্ডারওয়ার্ল্ডের গল্প ‘ব্লাড ট্রিপ’
আন্ডারওয়ার্ল্ডের গল্প ‘ব্লাড ট্রিপ’

সময়ের অন্যতম আলোচিত অভিনেতা আরশ খান আন্ডারওয়ার্ল্ডের গল্পের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন। নাটকের নাম ‘ব্লাড ট্রিপ’। গল্পে একজন জুনিয়র সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন নাদিয়া আফরিন মিম।

মূলত দেশের বাহিরে থেকে ৩০ কোটি টাকা আসে এক ব্যক্তির কাছে। এই টাকা নিয়েই তৈরি হয় জটিলতা। ক্রাইম থ্রিলার ধাঁচের নাটকে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে আরশ খানকে। এমন চরিত্রে অভিনয় করে আনন্দিত তিনি।

আরশ খান বলেন, যে কোনো অভিনেতা চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করেন। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। কাজটির মধ্যে নতুনত্ব রয়েছে। নাটকটি ১৭ অক্টোবর গ্লোবাল টেলিভিশনে প্রচার হয়েছিল। অনেকেই দেখে প্রশংসা করেছেন। এবার অনলাইনে প্রকাশ হলে আরও বেশি দর্শক কাজটি উপভোগ করতে পারবেন।

নাটকের পরিচালক দেবব্রত রনি বলেন, শুক্রবার গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি সবাই দেখতে পাবেন। আরশ খানের অভিনয় দেখে মুগ্ধ হবেন দর্শক। বর্তমান সময়ে এ ধরনের গল্পের নাটক খুব কম হয়। চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে নাটকটি ইউটিউবে দেখতে পাবেন দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X