বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন 

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন 
বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন 

দেশীয় নাটকের বড় নাম মেহজাবীন চৌধুরী। যদিও বর্তমানে আগের মতো আর নাটকে কাজ করেন না এই অভিনেত্রী। অনেকটাই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী ।

‘বড় ছেলে’খ্যাত অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’ আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে। মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্রটি দেশে কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় ভক্তরা।

এবার বিশ্বসেরা তারকাদের তালিকায় উঠে এসেছে মেহজাবীনের নাম। এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পুরো কৃতিত্ব দিয়েছেন নিজের ফ্যানদের।

এই সময়ে ফেসবুকে সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় সেরা ২৫-এর মাঝে ২৪তম স্থানে অবস্থান করছেন দেশীয় শোবিজের নামি তারকা মেহজাবীন। তার তালিকার আশপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।

সুসংবাদটি ফেসবুক থেকেই পেয়েছেন মেহজাবীন। তিনি বলেন, ‘দেখুন এমন একটি খবর সত্যিই ভীষণ আনন্দের। এমন কিছু যে হতে পারে আমার জানাই ছিল না। যখন ফেসবুক থেকে নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুব খুব ভালো লেগেছে। এছাড়া তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে।’

মেহজাবীন আরও বলেন, ‘ভক্তদের ভালো লাগা, ভালোবাসা একেবারেই নিঃস্বার্থ। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার এই ক্যারিয়ারে যতটা এসেছি তাদের ভালোবাসা ছাড়া তা সম্ভব হতো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X