বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার কারণ জানালেন তৌসিফ 

যে কারণে স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যান তৌসিফ 
যে কারণে স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যান তৌসিফ 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি চক্র ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতেও অভিষেক হয়েছে এ অভিনেতার।

নাটকের তুমুল ব্যস্ত এই তারকা সময় পেলেই স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যান। এরই মধ্যে চীন ছাড়া স্ত্রী জারার সঙ্গে এশিয়ার সব দেশেই ঘুরেছেন বলে জানালেন তৌসিফ। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন এই অভিনেতা। এরই মধ্যে ২৫ থেকে ৩০ বার বিভিন্ন দেশে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন তিনি।

তবে বিদেশে ছুটি কাটানোর একটা বিশেষ কারণও রয়েছে বলে জানালেন তৌসিফ। কক্সবাজারে নিয়িমত শুটিং করলেও স্ত্রীকে নিয়ে সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।

কারণ স্ত্রীর সঙ্গে কাটানোর সময় তাকেই দিতে চান তৌসিফ। তিনি বলেন, কক্সবাজারে ঘুরতে গেলে যেটা হয় অনেকেই এসে ছবি তুলতে চান। তখন দর্শকদের সেই সময়টা দিতে হয়। ফলে দেখা যায় স্ত্রীকে অনেক সময়ই দূরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি জানি ও (জারা) এটা নিয়ে কখনোই মন খারাপ করে না। তবু আমি চাই ছুটির সময়টুকু যেন আমার কাছে পুরোটাই সে পায়।

তৌসিফ বলেন, কেনাকাটায় খুব একটা আগ্রহ নেই। তবে বেড়ানোর পেছনে অনেক টাকা খরচা হয়। এ ছাড়া আমি ভীষণ ভোজনরসিক। একদিন ছুটির দিনে অনলাইনে ১৭টি রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করেছিলাম। একপর্যায়ে দারোয়ান আমাকে ফোন দেয় স্যার আপনারা কতজন বাসায়। সেদিন তো আমি আর স্ত্রীই শুধু বাসায় ছিলাম। মূলত এত অর্ডার দেখে দারোয়ানও অবাক হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X