বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি (ভিডিও)

আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি
আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি

আমার প্রিয়া ছিল প্রতারক,তার দেওয়া সকল ওয়াদা,মরে গেছে, রয়ে গেছে তার দেওয়া দুটি ঘড়ি, দুটি হাত, দুটি ঘড়ি তাই দুই হাতেই পরি। এক সাক্ষাৎকারে দুই হাতে ঘড়ি পরার কারণ জানিয়েছিলেন সময়ের আলোচিত অভিনেতা আরশ খান।

এদিকে শোবিজে দীর্ঘদিন ধরেই খবর চাউর ছিল অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আরশ খান। তবে প্রেমের বিষয়টি কখনো সরাসরি বলেননি তারা। এদিকে প্রেম ভাঙার পর একে অপরকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন আরশ-তানিয়া।

আরশকে ঘড়ি দুটি কে দিয়েছিলেন এ নিয়ে জল্পনা-কল্পনা কম ছিল না। অবশেষে তানিয়া বৃষ্টি স্বীকার করলেন তিনিই ঘড়ি দুটি দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আরশকে অনেকগুলো ঘড়ি দিয়েছি। যার মধ্যে থেকে দুটি ঘড়ি ও সবসময় হাতে দেয়। আপনারা ওর নাটকেও দেখবেন ঘড়ি দুটি হাতে থাকে। আমরা আসলে খুব ভালো বন্ধু। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। সেটাই হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।’

নাটকে জুটি বেঁধে অসংখ্য নাটকের অভিনয় করেছেন আরশ ও তানিয়া। সেখান থেকেই দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সাক্ষাৎকারে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া। তবে এখন এই কথার লড়াই বন্ধ হোক চান তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। দর্শক আমাদের জুটি পচ্ছন্দ করেছে। সামনেও হয়তো অনেক কাজ হবে। তাই আমি মনে করি দুজনে কাজ করলে কাজ করি, আর না হয় তুই আমার ব্যাপারে কথাই বলিস না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X