বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’র প্রথম ঝলক 

প্রকাশ্যে ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’র প্রথম ঝলক 
প্রকাশ্যে ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’র প্রথম ঝলক 

দেশীয় টেলিভিশন ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’ নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ২০০৭-০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি নিয়ে স্যাটায়ার করে এই ধারাবাহিকটি নির্মিত হয়েছিল। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৪৮০’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’

৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স‍্যাটায়ার ‘৪৮০’-এর অফিসিয়াল ট্রেইলার। আর ট্রেইলার রিলিজের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখের।

দর্শকের মাঝে আগ্রহের তৈরি হয়েছে আরও কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’। এ ছাড়া- ট্রেইলার দেখে কারও কারও ধারণা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ নির্মাণ করেছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন- প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?

তবে শিগগিরই রহস্যের জট খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকী নিজেই। ‘৮৪০’-এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন, ‘পলিটিক্যাল স‍্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!’

ফারুকীর এমন বক্তব্যের পর মনেই হচ্ছে- গল্পের নিবিড় কোনো সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনাচক্রের সঙ্গে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ‘৮৪০’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে খুব তাড়াতাড়ি জানতে পারবেন দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X