কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে, গায়েহলুদ কিছুই হয়নি তাহসানের

বিয়ে, গায়েহলুদ কিছুই হয়নি তাহসানের। ছবি: সংগৃহীত
বিয়ে, গায়েহলুদ কিছুই হয়নি তাহসানের। ছবি: সংগৃহীত

বছরের প্রথমভাগেই তাহসান ভক্তদের চমকে দেওয়া হয় একটি ছবি দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দারুণ একটি মুহূর্ত উপভোগ করছেন এই গায়ক-অভিনেতা। এরপর দুজনই ভাসতে থাকেন অভিনন্দনে। শুভেচ্ছা পেতে থাকেন নতুন জীবনের জন্য। তবে এর কিছুই ঘটেনি এখন পর্যন্ত।

শিল্পীর বিয়ের বিষয়ে কালবেলাকে তাহসানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়, এখনো বিয়ে এবং গায়েহলুদ কিছুই সম্পন্ন হয়নি। এটি দুই পরিবারের পরিচয়পর্বের একটি মুহূর্তের ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পরিবারের কেউ একজন শেয়ার করার পর ছড়িয়ে পড়েছে। তবে তাহসান ভক্তদের অবশ্যই একটি সুখবর আসছে, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে প্রকাশিত কোনও নিউজ দেখে কেউ বিভ্রান্ত যেন না হয় সে বিষয়েও নিশ্চিত করা হয়।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র কন্যা আইরা তাহরিম খান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। এরপর থেকে একাই ছিলেন এই। এবার সাত বছর পর আবারো নতুন জীবনে ফেরার ইঙ্গিত দিলেন দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X