কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ঈদ আয়োজনে অভিনেতা বিভান বাদল

অভিনেতা বিভান বাদল। ছবি : সংগৃহীত
অভিনেতা বিভান বাদল। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুটা জমজমাটভাবেই হয়েছে তরুণ অভিনেতা বিভান বাদলের। এবার ঈদ আয়োজনে এক গুচ্ছ একক নাটক আসছে বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে। ইতোমধ্যেই কয়েকটি ধারাবাহিক নাটক ও ওয়েফ ফিল্মে কাজ শুরু করেছেন তিনি।

আকতারুল আলম তিনু পরিচালিত জীবনমুখী গল্পে নির্মিত ‘ফিরে এসো বাবা’ শিরোনামের একক নাটক। এতে বিভান বাদল এর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত রিতিকা যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন লিজা খানম, নিথর মাহবুব, আলভি প্রমুখ। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। ‘ফিরে এসো বাবা’ নাটকটি শিগগিরই রিলিজ হবে সুর সংগীত প্রাইম ইউটিউব চ্যানেলে।

এনটিভিতে চলছে তাইফুর জাহান আশিক পরিচালিত জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফাউল জামাই’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বিভান। চ্যানেল এস এ প্রচারিত হচ্ছে গোলাম রব্বানী কিশোর পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘হুঁশ-বেহুঁশ’ এবং বৈশাখী টেলিভিশনে চলছে রোমান রুনি ভাইয়ের পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’।

শুটিং চলছে বেশ কয়েকটি একক নাটকের। মুক্তির অপেক্ষায় আছে মিনহাজুল প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ভিলেন, নাটক অবদান, মধ্যরাতের প্রেম, সিঙ্গেল হাজবেন্ড, মায়ের চাদর, কোটিপতি বউ, নতুন বউয়ের সংসার, বড় আব্বা, মন পাখি, ভাইয়ের জন্য ভাই।

ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত নাটক প্রবাসী যখন পরবাসী, শূন্য প্রবাসী, অভাগী মায়ের সংসার, ভালো হয়ে লাভ কি, বংশের প্রদীপ, ভয়ংকর প্রেম, লেডিস দোকানদার, সাদা শাড়ি নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন বিভান বাদল।

এই কাজগুলো দিয়ে হয়ত নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘নতুন বছরের কাজগুলো নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি দর্শকদের কাজগুলো অনেক ভালো লাগবে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X