বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২ বছর পর ‘ঢাকা রক ফেস্ট’

ঢাকা রক ফেস্ট। ছবি : সংগৃহীত
ঢাকা রক ফেস্ট। ছবি : সংগৃহীত

দেশের ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য সুখবর দিলেন স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানের নির্বাহী দোজা এলান। জানালেন দুই বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে।

দোজা জানান, এটি তাদের জনপ্রিয় একটি ইভেন্ট। যা কারণবশত দুই বছর আয়োজন করা হয়নি। এবার আবারও এটি আয়োজন করা হচ্ছে। যার প্রস্ততি এরই মধ্যে শুরু হয়েছে। শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ড দলগুলো অংশ নেবে।

এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড।

কনসার্টের প্রথমদিন স্টেজ মাতায় আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।

কনসার্টের দ্বিতীয় দিন মঞ্চ মাতায় আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X