রাজু আহমেদ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’। ছবি : সংগৃহীত
ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’। ছবি : সংগৃহীত

বাংলা নাটকে ভিন্নধর্মী গল্প এখন যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। যেখানে প্রেম, প্রতারণা আর কনফিউশনেই আটকে থাকে বেশিরভাগ কনটেন্ট, ঠিক সেখানে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছে নাটক ‘ডক্টর আদনান’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন।

নাটকটি নির্মিত হয়েছে একজন মানবিক, নিবেদিতপ্রাণ ডাক্তারের জীবনকে কেন্দ্র করে- যার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মানুষের মুখে হাসি ফোটানো। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও, শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের সুস্থতার জন্য লড়াই চালিয়ে যায় এই চরিত্রটি।

নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘ডক্টর আদনান’-এর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। চরিত্রটিকে ঘিরেই মূলত আবর্তিত হয়েছে পুরো গল্প। জোভান নিখুঁত অভিনয়ে তুলে ধরেছেন একজন আদর্শ চিকিৎসকের দায়বদ্ধতা, আত্মত্যাগ আর মানবিকতা।

অন্যদিকে, নাটকে দেখা যায় সাদিয়া আয়মানকে, যিনি ভালোবাসার মানুষকে হারানোর নিশ্চিত খবর শুনেও শেষ মুহূর্তে তার হাত ধরে থাকেন-ভালোবাসা আর মমতার এক নিঃশব্দ প্রতিবাদ যেন এই চরিত্র।

নাটকের গল্পটি প্রথমে উঠে আসে জোভানের বেস্টফ্রেন্ড লিংকন আহমেদের মাথায়। এরপর হঠাৎ করেই জোভান গল্পটিকে স্ক্রিপ্টে রূপ দিতে শুরু করেন। নাটকের পরিচালক জানান, ‘গল্পটা যখন আমি প্রথম শুনি, আমার কাছে অসাধারণ লেগেছে। তখনই সিদ্ধান্ত নেই, এই গল্পটা আমি নির্মাণ করব।’

গল্পের মূল রচয়িতা হিসেবে জোভান থাকলেও, সংলাপ লেখার কাজে যুক্ত হন আরঙ্গজেব ও রিফাত আদনান পাপন। আর পুরো টিম মিলে নিজেদের সেরাটা দিয়ে গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন।

পরিচালক আরমান জানান, ‘আমরা নির্মাতারা আসলে একেকজন শিক্ষক। শিক্ষকরা হাতে-কলমে শেখায়, আমরা শেখাই ভিজুয়ালি। তাই আমরা কী শেখাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই নাটকটি মূলত ডাক্তারের দায়িত্ববোধ, ত্যাগ আর মানুষের প্রতি ভালোবাসার কথা বলে। এটা শুধু বিনোদনের জন্য না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটা বার্তা।’

নাটকটির ভিউ হয়তো খুব বেশি না, কিন্তু দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। কমেন্টবক্স হোক বা ইনবক্স- পরিচালক ও টিম সদস্যরা পেয়েছেন দর্শকদের প্রশংসা আর ভালোবাসা।

পরিচালকের ভাষায়, ‘আজ পর্যন্ত একটা নেগেটিভ কমেন্টও পাইনি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’ শেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন ডক্টর আদনান টিম এবং সব দর্শককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X