কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে ‘প্রিয় সত্যজিৎ’

ওটিটিতে ‘প্রিয় সত্যজিৎ’। ছবি : সংগৃহীত
ওটিটিতে ‘প্রিয় সত্যজিৎ’। ছবি : সংগৃহীত

উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর সত্যজিৎ রায়ের আজ জন্মদিন। এই দিনটি উপলক্ষে চরকিতে দেখা যাচ্ছে তাকে নিয়ে নির্মিত ‘প্রিয় সত্যজিৎ’।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছিলেন প্রসূন রহমান। ইতোমধ্যে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরস্কার জিতেছে।

যা নিয়ে নির্মাতা প্রসূন রহমানের ভাষ্য, ‘এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের ‘লাভ-লেটার টু সিনেমা’।’’

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটির কাহিনি তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল, নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

আরও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন- পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। সেখানকার মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X