বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিন্নাহর গান

রবীন্দ্রনাথ ঠাকুর । ছবি : সংগৃহীত
রবীন্দ্রনাথ ঠাকুর । ছবি : সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। রবী-ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ‘তোমার সোনার তরী শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। গীতিকার অনুরূপ আইচের কথা ও সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।

গানটির প্রসঙ্গে জিন্নাহ খান বলেন, আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দেই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করব।

তিনি আরও বলেন, এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে এবং আমার নতুন গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্টএর ইউটিউব চ্যানেলে।

অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে।

অন্যদিকে সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X