বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাইসার ‘সন্ধ্যা নেমে আসুক’

রাইসার ‘সন্ধ্যা নেমে আসুক’

ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় রাইসা খানের কণ্ঠে ‘সন্ধ্যা নেমে আসুক’ গানের মিউজিক ভিডিও। ‘আমার চঞ্চলও মন উড়ছে আজ বসন্তের হাওয়ায়/উতলা হয়ে দেখছি তোমায় ভর দুপুর বেলায়/তোমার মিষ্টি কথায় প্রাণটা আজ ভিজুক/থাকো পাশে বসে সন্ধ্যা নেমে আসুক...। এমন রোমান্টিক কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। প্রকাশ হয়েছে রাইসা খানের ইউটিউব চ্যানেল থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা।

রাইসা খান বলেন, সুন্দর কথা ও সুরের গান। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে অনেক গান করেছি। গানের কথা পাওয়ার পর মিষ্টি একটি সুর করার চেষ্টা করেছি। রাইসা ভালো গেয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন।

গীতিকার তারেক আনন্দ বলেন, আমার কথার আরও একটি ভালো গান সৃষ্টি হলো। ভালো কথার গান যখন সুন্দর হয়ে যায়, তখন অন্যরকম প্রশান্তি কাজ করে। গানটি শুনতে পারেন একবার। ভালো লাগতে পারে আপনাদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X