বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন কোরিয়ান মডেল কিম জং সুক

কিম জং সুক । ছবি : সংগৃহীত
কিম জং সুক । ছবি : সংগৃহীত

উদীয়মান দক্ষিণ কোরিয়ান মডেল কিম জং সুকের অকাল প্রয়াণে থমকে গেল গ্ল্যামার জগৎ। মাত্র ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই প্রতিভাবান তারকা। প্রতিশ্রুতিময় ক্যারিয়ারের মাঝপথেই থেমে গেল কোরিয়ান এক উজ্জ্বল সম্ভাবনার পথচলা। খবর : টাইমস অব ইন্ডিয়া

গত ৪ জুন মারা যান কিং জং সুক। যদিও পরিবারের পক্ষ থেকে দুই দিন পর আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মডেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়াজুড়ে বইছে শোকের ছায়া। অনেকেই তার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।

জানা যায়, প্রথমে কিমের এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবরটি শেয়ার করেন। পরে আরেক বন্ধু স্মৃতিসৌধের একটি ছবি পোস্ট করে লেখেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না… আশা করি এখন শান্তিতে আছেন, কোনো ব্যথা ছাড়াই।”

এদিকে, কিমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনলাইনে। গুজবের সূত্রপাত ঘটে গিওংগি-ডোর হানামে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে কিমের নাম জড়িয়ে।

সেখানে ২০ বছর বয়সী এক যুবক তার বান্ধবীকে লাঞ্ছিত করার পর বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। যদিও এ ঘটনায় কিম জং সুকের কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

গুজবের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে কিমের পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে।

এতে তারা অনুরোধ জানান, “অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।”

প্রয়াত এই মডেলের বোন এক পোস্টে জানান, কিম জং সুককে নির্দোষ প্রমাণ করতে তারা প্রয়োজনে অফিসিয়াল পুলিশ রেকর্ড এবং কিমের মৃত্যুর আগের শেষ কথোপকথন প্রকাশ করবেন। সে সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X