কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় শুয়ে থাকা অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার

সমু চৌধুরী। ছবি : সংগৃহীত
সমু চৌধুরী। ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের ছোটপর্দার এক উজ্জ্বল নাম সমু চৌধুরী। যিনি তার বলিষ্ঠ অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই পরিচিত মুখ আজ ভিন্ন এক খবরে শিরোনামে। একসময় মঞ্চ আর ক্যামেরার আলোয় যার দিন কাটত, হঠাৎ করেই তাকে দেখা গেল ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে থাকতে। মানসিকভাবে বিপর্যস্ত এই অভিনেতার এমন করুণ দৃশ্য ধরা পড়ে এক পথচারীর মোবাইল ফোনের ক্যামেরায়, যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিই মাধ্যমেই তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। নাটক থেকে বাস্তব জীবনে এসে এ যেন আরেক নাটক। তবে মঞ্চ নয়, এবার মঞ্চ জীবনই।

তার এই শুয়ে থাকার ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে , সবাই শেয়ার করে দেবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন।

পরে মুহুর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি।

জানা যায়, তাকে সেখান থেকে নিকটস্থ পাগলা থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।

আরও জানা যায়, এর আগেও উনি এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। এ বিষয়ে রাশেদ মামুন অপু আরও বলেন, ‘সমুদা মানসিক চাপে এমনটি করেছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল।

১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী।

সমু চৌধুরী ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। টানা ১০ বছর উদীচীর হয়ে পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীত করেছেন। পরে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। এর পর ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে সমু চৌধুরী কাজ করেছেন পাঁচ শতাধিক নাটকে এবং ১২টি চলচ্চিত্রে। নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে সেসময় মন কেড়েছিলেন দর্শকদের।

১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X