বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

অভিনেত্রী আয়েশা খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আয়েশা খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানি টেলিভিশনের কিংবদন্তি অভিনেত্রী আয়েশা খান আর নেই। করাচির গুলশান-ই-ইকবাল ব্লক ৭-এ নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবর : অন ইন্ডিয়া

১৯৪৮ সালে জন্ম নেওয়া আয়েশা খান ছিলেন খ্যাতিমান অভিনেত্রী খালিদা রিয়াসতের বড় বোন। দীর্ঘ অভিনয়জীবনে ‘আরূষা’, ‘আফশান’, ‘শ্যাম সে পহলে’ এবং ‘ফ্যামিলি ৯৩’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

গত বৃহস্পতিবার অভিনেতা খালেদ আনাম আয়েশা খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিংবদন্তি অভিনেত্রী আয়েশা খান জুন ২০২৫-এ আমাদের ছেড়ে চলে গেছেন।’ তার এই পোস্ট ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশে ভরে ওঠে।

তার মৃত্যু নিয়ে পাকিস্তান আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট আহমেদ শাহ বলেন, ‘এই মৃত্যু পাকিস্তানি নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

অভিনয় ছাড়াও আয়েশা খান ছিলেন নতুনদের অনুপ্রেরণা ও মেন্টর। তার সততা, মানবিকতা ও শিল্পে নিষ্ঠা তাকে সবার মাঝে আলাদা করে চিনিয়ে দিয়েছিল। তবে তার মৃত্যুর কারন এখনো জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X