বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপাকে বিজয়

বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত

আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এ বিষয়ে তার বিরুদ্ধে হায়দরাবাদের সাইবারবাদ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় পেহেলগাঁও কাণ্ডের পরে। সেই সময় ‘রেট্রো’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বিজয়। সেই সময় পাকিস্তানকে আদিবাসীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। বিজয় পেহেলগাঁওকাণ্ডে তখন বলেছিলেন, পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।

তিনি আরও বলেন, কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজধোলাই করা না যায়। ওরা কি পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের। পাকিস্তানিরা নিজেদের দেশকেই সামাল দিতে পারে না। তাদের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকরাই নিজেদের সরকারের উপর বিরক্ত। এর পরেই আদিবাসীদের সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি।

তার এমন মন্তব্যের জেরে রবিবার (২২ জুন) এসসি/এসটি (নৃশংসতার প্রতিরোধ) আইনের আওতায় হায়দরাবাদের সাইবারবাদ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগটি করেন আদিবাসী সমিতির রাজ্য সভাপতি অশোককুমার নায়েক। অশোককুমার তার অভিযোগ পত্রে লিখেছেন, ‘বিজয়ের মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গভীর ভাবে আঘাত ও অসম্মান করেছে। তাই অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাই।’

বর্তমানে বিজয় ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিংডম’ নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। বিজয়ের পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, রুক্সিনি বসন্ত, ভাগ্যশ্রী বোর্সে, কেশব দীপকসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৪ জুলাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X