বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’

অভিনেত্রী সাথীর পোস্ট ঘিরে চাঞ্চল্য, বন্ধ ফোনও
ফারজানা খান সাথী। ছবি : সংগৃহীত
ফারজানা খান সাথী। ছবি : সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারজানা খান সাথীর একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। ২৬ জুন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’

এই পোস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

একজন নির্মাতা জানান, ‘গতকাল রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন একটি নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল। এমন হাসিখুশি মেয়েটি এমন পোস্ট দেবে, তা কল্পনাও করিনি। এখন যোগাযোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি। আশা করি সে নিরাপদে আছে।’

উল্লেখ্য, একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। তবে বিয়ের পর নাম পরিবর্তন করে নিজের আসল নাম ‘ফারজানা খান সাথী’ ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।

সাথে কাজ করা অনেকেই বলছেন, ব্যক্তিজীবনে সাথী ছিলেন প্রাণবন্ত ও সদা হাসিখুশি একজন মানুষ। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্তরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X