কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে

শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে। ছবি : সংগৃহীত
শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে। ছবি : সংগৃহীত

উত্তরার সেক্টর-৪ এলাকায় নাটক ও সিনেমার শুটিং নিয়ে জারি হওয়া নিষেধাজ্ঞা শিগগিরই শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। জনসমাগম, শব্দদূষণ এবং স্থানীয়দের ভোগান্তির অভিযোগের পর উত্তরা কল্যাণ সমিতির দেওয়া এই নিষেধাজ্ঞা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শনিবার (২৭ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এক যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী।

এর আগে ২০ জুলাই সমিতির পক্ষ থেকে এক নির্দেশনায় স্থানীয় বাসিন্দাদের বাড়ি শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয় এবং শুটিং কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে নির্মাতা, শিল্পী ও ডিরেক্টরস গিল্ডসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। এর প্রেক্ষিতে সমিতি পুনরায় আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

গোলাম রাব্বানী বলেন, ‘আমরা সবার কল্যাণে কাজ করি। এলাকাবাসীর শান্তি আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে সমাধান সম্ভব।’

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান জানান, ‘৩০ বছর ধরে আমরা এই পেশায় আছি। হঠাৎ নিষেধাজ্ঞা দিয়ে সমাধান সম্ভব নয়। নিয়ম মানতে আমরা প্রস্তুত, চাই গঠনমূলক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হোক।’

বর্তমানে সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে- লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২। একটি বেসরকারি টিভি চ্যানেলের শুটিং হাউস থাকলেও সেটি নিয়মিত নয়।

সব পক্ষের আলোচনার ভিত্তিতে কিছু নতুন শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম আবার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবারের বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X