বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানকে নিয়ে কটাক্ষ, ক্ষুব্ধ অপূর্বর প্রাক্তন স্ত্রী

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি । ছবি : সংগৃহীত
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিজীবন আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতি সম্প্রতি ছেলেকে নিয়ে দেওয়া এক আবেগঘন পোস্টে ক্ষোভ ঝেড়েছেন সমালোচকদের প্রতি। অপূর্ব ও তাদের একমাত্র সন্তান আয়ান ফারুকের একটি ভিডিওতে ভেসে আসা নেতিবাচক মন্তব্য যেন অদিতির নীরবতা ভেঙে দিয়েছে। আর সেই প্রতিক্রিয়া এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। অদিতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে নেতিজেনদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে। তাদের এই আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর।’ তিনি আরও লিখেছেন, “তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে।” এরপর ছেলের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছে করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’ ‘দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এরপর তাদের ব্যক্তিগত কারণে ২০১৯ সালে অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয়। এর পর থেকে আয়ান তার মায়ের কাছেই থাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X