বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা। ছবি : সংগৃহীত
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি প্রযোজক এস এম নাজমুল হকের প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কক কক ককক’ নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিএইএফএফ) ‘ভিশন এশিয়া’ বিভাগে।

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিএই) ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আসামের তরুণ নির্মাতা মহার্শি তুহিন কাশ্যপ। ছবির সিনেমাটোগ্রাফিতে ছিলেন বাংলাদেশের শিংখানু মারমা।

ম্যাজিক রিয়ালিস্ট ঘরানার হরর ড্রামা ‘কক কক ককক’-এ উঠে এসেছে আসামের গুয়াহাটি শহরের অভিবাসীদের টিকে থাকার সংগ্রাম, পরিচয়ের সংকট ও সামাজিক টানাপড়েন। চলচ্চিত্রটি মূলত নির্মিত হয়েছিল নাজমুল হকের গবেষণা প্রকল্প হিসেবে।

চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রাজু রায়, এসথার জামা পাউলিনো কেনি, রূপজ্যোতি দাস, মানিক রায়, মনোজ গগৈসহ আরও অনেকে।

প্রযোজক নাজমুল হক বলেন, ‘এই চলচ্চিত্র জন্ম হয়েছে স্মৃতি, ভয়, আশা আর প্রতিবাদ থেকে। পরিচয় ও বৈচিত্র্যের যে সহাবস্থান একসময় ছিল, আজ তা প্রশ্নবিদ্ধ। আমি চাই এই চলচ্চিত্র দলিল হয়ে থাকুক, প্রতিরোধ হয়ে উঠুক।’

‘ভিশন এশিয়া’ বিভাগে সাধারণত এশিয়ার তরুণ নির্মাতাদের সাহসী ও পরীক্ষাধর্মী কাজগুলো স্থান পায়, যেগুলো ভবিষ্যতে এশিয়ান সিনেমার দিকনির্দেশনা দিতে পারে।

চলচ্চিত্রটির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন সম্পাদক সাদাং আরাঙহাম ও সাউন্ড ডিজাইনার অর্ণব বরা।

আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হবে এ বছরের উৎসব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X