স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৩:২৬ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

জান্নাতুল ফেরদৌস সুমনা। ছবি : সংগৃহীত
জান্নাতুল ফেরদৌস সুমনা। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হলো না লেগ–স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার। অথচ বাছাইপর্বে বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট এনে দিতে তার অবদান ছিল অনস্বীকার্য।

এপ্রিলের বাছাইপর্বে ৫ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছিলেন সুমনা। সেরা বোলিং করেছিলেন থাইল্যান্ডের বিপক্ষে—৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট। তবুও মূল দলে জায়গা মেলেনি। হতাশ হয়েই আবার পুরনো ঠিকানা অস্ট্রেলিয়ায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সুমনা বলেন, ‘মন খারাপ তো অবশ্যই হয়েছে। চার বছর পরপর একটা বিশ্বকাপ আসে, এটা যে কতটা বড় সুযোগ তা বোঝানো মুশকিল। তবে সিদ্ধান্ত তো আমার হাতে নেই। সামনে কী হবে সময়ই বলে দেবে।’

আগামী মাসেই সিডনিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সুমনা। সেখানকার ক্লাব ক্রিকেটে খেলার আলোচনা চলছে। তিনি বলেন, ‘যেহেতু আর কোনো ক্যাম্পে থাকছি না, তাই অস্ট্রেলিয়ায় লিগ খেলার কথাই ভাবছি। ঠিক কবে দেশে ফিরব, সেটা এখন বলা সম্ভব নয়।’

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও নিজেকে গড়ে তুলছেন এই লেগ–স্পিনার। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় থেকে লেভেল–টু কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন তিনি। তবে এখনই কোচ হয়ে যাওয়ার ইচ্ছা নেই তার— ‘আমি এখনো খেলছি, তাই খেলাটা ছাড়ব কি না বা কোচিংয়ে মন দেব কি না, সেটা এখনই বলা কঠিন। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টি–টোয়েন্টি অভিষেক হয়েছিল সুমনার। তবে এরপরই বাদ পড়েন তিনি এবং চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে গ্রেড ক্রিকেট থেকে শুরু করে খেলেছেন নারী ন্যাশনাল ক্রিকেট লিগেও। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শেলটেক ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের সেরা বোলার।

তবুও বিশ্বকাপের মূল দলে ডাক না পাওয়া অনেকের কাছে বিস্ময়ের। আপাতত জাতীয় দলে না হলেও, অস্ট্রেলিয়ার মাঠেই হয়তো নতুন করে নিজেকে প্রমাণ করবেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X