কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:০০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। ছবি : সংগৃহীত
প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।

তিনি বলেন, আগামীকাল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাকিবুল আরও জানান, আমাদের ৩ দফা দাবির কোনোটাই এখনো পূরণ হয়নি। যেসব নীতিনির্ধারক দায়িত্বে রয়েছেন, তারা অনেকেই আমাদের আন্দোলনের বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না।

তিনি জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটিতে এখন থেকে চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের পাশাপাশি শিক্ষার্থীদের মনোনীত সদস্যও যুক্ত থাকবেন।

এর আগে বুধবার সকালে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এদিন দুপুরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে।

এ ঘটনার পর রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তোমরা আমার সন্তানসম। তোমাদের কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও জানান, ঘটনার পূর্ণ তদন্তে ২৮ আগস্ট একটি কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সন্ধ্যায় রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত ছিল। শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি এসে ক্ষমা চাইবে।

তিনি আরও জানান, বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতির দাবির যৌক্তিকতা পর্যালোচনায় গঠিত কমিটির বাকি সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার আবার বৈঠক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X