স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:৫৮ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

আইপিএলের আয়ের একটি বড় পথ বন্ধ হয়ে গেল। ছবি : সংগৃহীত
আইপিএলের আয়ের একটি বড় পথ বন্ধ হয়ে গেল। ছবি : সংগৃহীত

ভারতের সংসদে পাস হলো বহুল আলোচিত ‘অনলাইন গেমিং বিল’। নতুন এই আইন কার্যকর হলে বন্ধ হয়ে যাবে সব ধরনের অনলাইন বেটিং ও ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ। ফলে শুধু সাধারণ ব্যবহারকারীর জীবনেই নয়, বড়সড় অর্থনৈতিক ধাক্কা আসতে চলেছে ভারতীয় ক্রিকেটেও।

‘ড্রিম–১১’, ‘মাই-ইলেভেন সার্কেল’-এর মতো জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং অ্যাপসহ অনলাইনে অর্থের বিনিময়ে খেলা যায় এমন সব প্ল্যাটফর্মই বন্ধ হয়ে যাবে। শুধু অ্যাপ নয়, এগুলোর প্রচার ও বিজ্ঞাপনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের দাবি, এসব অ্যাপ থেকে আয় হওয়া বিপুল অর্থের একটি অংশ ব্যবহার হচ্ছে অনৈতিক কর্মকাণ্ডে, এমনকি সন্ত্রাসবাদে মদত দিতেও। পাশাপাশি অসংখ্য মানুষ এসব গেমে টাকা হারিয়ে আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন, আত্মহত্যার ঘটনাও ঘটেছে একাধিকবার। এই সামাজিক সংকট মোকাবিলায় কড়া আইন আনা হয়েছে।

আইন কার্যকর হলে ভারত সরকার বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব হারাবে। কারণ এসব অ্যাপ থেকে আয় হওয়া অর্থের বড় অংশ কর বাবদ জমা পড়ত রাষ্ট্রীয় কোষাগারে।

সবচেয়ে বড় ধাক্কা আসবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কারণ আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের প্রধান স্পনসরই ছিল ফ্যান্টাসি গেমিং কোম্পানিগুলো।

২০২৩ সালে অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘বাইজুস’-এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভারতীয় দলের প্রধান স্পনসর হয় ‘ড্রিম-১১’। তিন বছরের সেই চুক্তির পরিমাণ ছিল ৩৫৮ কোটি টাকা।

অন্যদিকে আইপিএলের প্রধান স্পনসর ছিল ‘মাই-ইলেভেন সার্কেল’। পাঁচ বছরের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বিসিসিআইকে দিচ্ছিল ৬২৫ কোটি টাকা।

ফলে শুধু এই দুই স্পনসরশিপ চুক্তি থেকেই বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৯৮৩ কোটি টাকা।

বিজ্ঞাপন ও স্পনসরশিপ হারালে আইপিএলের আয়ে বিশাল ঘাটতি তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে সম্প্রচারমূল্যেও।

সব মিলিয়ে বলা যায়, অনলাইন জুয়া বন্ধের সিদ্ধান্তে সামাজিক ক্ষতির জায়গায় স্বস্তি মিললেও ভারতীয় ক্রিকেট ও আইপিএলের আর্থিক মেরুদণ্ডে বড় আঘাত আসতে চলেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X