কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। ছবি : সংগৃহীত
ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে এই মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে ডিসি মাসুদ বলেন, যমুনাতে যাওয়ার জন্য বাধা দিয়েছি। এতেই আমার বিরুদ্ধে পদত্যাগ চাওয়ার দাবি উঠেছে। যদি আরও আইনগত ব্যবস্থা নেই, তাহলে মনে হচ্ছে দেশে থাকাই কঠিন হয়ে যাবে।

এর আগে বুধবার সকালে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এদিন দুপুরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে।

এ ঘটনার পর রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তোমরা আমার সন্তানসম। তোমাদের কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও জানান, ঘটনার পূর্ণ তদন্তে ২৮ আগস্ট একটি কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সন্ধ্যায় রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত ছিল। শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি এসে ক্ষমা চাইবে।

তিনি আরও জানান, বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতির দাবির যৌক্তিকতা পর্যালোচনায় গঠিত কমিটির বাকি সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার আবার বৈঠক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X