কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২২ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তার সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফেরাত কামনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, নজরুলের কবিতা গানের মধ্য দিয়ে মানবতার জন্য প্রেম দয়া মায়া ও ভালোবাসার আবেদন ফুটে উঠেছে। আজকের নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে। তার রচনাবলিকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে, যাতে করে ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তার চেতনা আমাদের দিশারি হতে পারে।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মো. আলমগীর, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মো. রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য পারভেজ আহমেদ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X