বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

বাংলা সিনেমায় মুগ্ধ অনুপম খের

অনুপম খের । ছবি : সংগৃহীত
অনুপম খের । ছবি : সংগৃহীত

বাংলা সিনেমায় মুগ্ধ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নিয়মিত দর্শক না হয়েও ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’ দেখে বেশ অভিভূত তিনি। কলকাতায় বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এই অভিনেতা প্রকাশ্যে জানালেন নিজের অনুভূতি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তনভী দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন অনুপম খের। সেই সময়েই খবর পান একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’।

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা কেমন কাজ করলেন, তা জানার কৌতূহল ছিল তার। কিছুক্ষণ ছবিটি দেখার পর তিনি বলেন, ‘মিনিট পনেরো ছবিটা দেখলাম। নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ। আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। বাংলায় ভালো ভালো কাজ হয়।’ অনুপম খের আরও বলেন, ‘বাংলা ছবির প্রিমিয়ার, হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির আনন্দ উদ্‌যাপন হয়।’

এদিকে, অনুপমের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ইতোমধ্যেই বিতর্কের শীর্ষে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।

হেসে বলেন, ‘ছবি, বিতর্ক এসব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে ‘গান্ধীজি’র চরিত্রে দেখবেন।’

এদিকে টালিউডে অনুপম খেরকে দেখতে পাওয়া যাবে কি না এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, কেন যাবে না? আপনারা আমার হয়ে প্রযোজকদের একটু বলুন। ভালো চরিত্র পেলে আমি এককথায় রাজি অভিনয়ের জন্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X