বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ল ‘তানভি দ্য গ্রেট’

অনুপম খের ও শুভাঙ্গী দত্ত । ছবি : সংগৃহীত
অনুপম খের ও শুভাঙ্গী দত্ত । ছবি : সংগৃহীত

বলিউডে ফের এক ইতিহাস! অনুপম খেরের পরিচালনায় নির্মিত ‘তানভি দ্য গ্রেট’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর শুধু পর্দায় দর্শকদের হৃদয় জয় করেনি, এবার পেয়েছে সরকারি স্বীকৃতিও। ট্রেলার মুক্তির মুহূর্ত থেকেই যেভাবে উত্তেজনার পারদ চড়েছিল, তার চূড়ান্ত পরিণতি যেন এই সিদ্ধান্ত। দুর্দান্ত অভিনয়, ব্যতিক্রমী কনসেপ্ট আর মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য মধ্যপ্রদেশ ও দিল্লি সরকার ঘোষণা করল,‘তানভি দ্য গ্রেট’ এখন ট্যাক্স ফ্রি। বলিউডের সাম্প্রতিক ইতিহাসে এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।

‘তানভি দ্য গ্রেট’ দিয়েই গোটা দুনিয়ায় তাক লাগিয়ে দিলেন বলিউড অভিনেতা ও পরিচালক অনুপম খের। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রিমিয়ার হওয়ার পর থেকেই অনুপমের পরিচালিত এই ছবি নিয়ে আলোচনা শুরু হয় সিনেমহলে।

এই ছবি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অনুপম বলেন, রবার্ট ডি নিরো যে আমার ছবির প্রিমিয়ারে আসবেন, তা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। এটা সত্যিই বড় প্রাপ্তি। সিনেমাটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এই ছবি এদেশের ছবি হলেও, বিশ্বের কথা বলে।

এ চলচ্চিত্রে অভিনেত্রী শুভাঙ্গী দত্ত তানভির চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু তানভিতে অভিনয় করিনি, আমি ওই চরিত্র হয়ে উঠেছি। তানভি আমাকে শিখিয়েছে,চুপ থাকার অর্থ দুর্বলতা নয় বরং তা সবচেয়ে গভীর শক্তির প্রকাশ।‘অনুপম খেরের এই ছবি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। পুরো গল্পই তৈরি হয়েছে অটিস্টিক এক মেয়েকে ঘিরে। যেখানে তার যাত্রা, তার চোখে পৃথিবী দেখাই এই ছবির গল্প।

অনুপম খেরের পরিচালনায় নির্মিত এ সিনেমায় শুভাঙ্গী দত্তের পাশাপাশি অভিনয় করেছেন, পল্লবী জোশী, বোমান ইরানি, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X