বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

 অনুপমের বন্ধুত্বের উষ্ণ স্বীকৃতি পেলেন জিৎ

জিৎ ও অনুপম খের। ছবি : সংগৃহীত
জিৎ ও অনুপম খের। ছবি : সংগৃহীত

বন্ধুত্বের বন্ধনে বাঁধা পড়লেন দুই প্রজন্মের দুই তারকা টালিউড সুপারস্টার জিৎ এবং বলিউডের কিংবদন্তি অনুপম খের। সম্প্রতি এক ফ্রেমে ধরা দিলেন তারা। শুধু দেখা নয়, অনুপম খেরের মুখে জিৎ পেলেন এক বন্ধুর উষ্ণ স্বীকৃতি। জিৎ নিজেই শেয়ার করেছেন সেই আবেগঘন ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বাংলা সিনেমার হার্টথ্রব জিৎ দাঁড়িয়ে রয়েছেন বলিউডের বর্ষীয়ান তারকা অনুপম খেরের পাশে। জাঁদরেল এই অভিনেতা শুধু তাকে বন্ধু হিসেবেই স্বীকৃতি দেননি, বরং ভালোবাসাও জানিয়েছেন।

পাশে দাঁড়িয়ে থাকা এমন একজন অভিনেতার মুখ থেকে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েছেন জিৎ। ভিডিওতে তাকে প্রবীণ অভিনেতাকে অসংখ্য ধন্যবাদ জানাতেও শোনা যায়।

অভিনয় জগতে অনুপম খেরের দক্ষতা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু জিতের কাছে তিনি যে কেবল পছন্দের নন, আরও বেশি কিছু তা স্পষ্ট করেছেন অনুপম খের নিজেই। এদিকে জিৎ বলেন, ‘শুধু পছন্দ করি না, খুব ভালোবাসি।’

তবে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক ছিল, নাকি ভবিষ্যতে দুই তারকাকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পাওয়ার ইঙ্গিত, সে কথা অবশ্য কেউই খোলসা করেননি। দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতার এই বন্ধুত্বের রসায়ন নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X