বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:০৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অনুপমের সিন্দুক নিয়ে পালিয়েছে চোর

বলিউড অভিনেতা অনুপম খের। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা অনুপম খের। ছবি : সংগৃহীত

বলিউডের ভার্সেটাইল অভিনেতা অনুপম খের। তার অফিসে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। নগদ অর্থসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়েছে চোর। এ সময় তার অফিস থেকে গোটা একটি সিন্দুক তুলে নিয়ে যায় চোররা। বিষয়টি একটি ভিডিও বার্তার মাধ্যমে অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। খবর : টাইমস অব ইন্ডিয়া

চুরির ঘটনা ঘটে ১৯ জুন। ভিডিওতে তিনি বলেন, ‘আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর সবকিছু নিয়ে গেছে এবং খুব বাজেভাবে আমার অফিসের দরজাসহ নানা আসবাপত্র ভাঙচুর করেছে। আমাদের কোম্পানির প্রযোজনায় নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। এ ছাড়া একটি সিন্দুক নিয়ে গেছে তারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যেই দুজনকে শনাক্ত করেছেন। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন।’

পুরো ঘটনাটি অভিনেতা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন।

অনুপম খেরকে বর্তমানে খুব একটা অভিনয়ে দেখা যায় না। তিনি ছোট পর্দায় বেশকিছু রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ সিনেমা। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিয়মিত হচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X