বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ১৭ অক্টোবর

সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ১৭ অক্টোবর। ছবি : সংগৃহীত
সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ১৭ অক্টোবর। ছবি : সংগৃহীত

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করল ২৪তম সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।

এসময় পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ২৪তম আসর। বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান উপদেষ্টা তামিম হাসান। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক এমএস রানা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।

এবারও সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরসেরা তারকারাই মনোনীত ও চূড়ান্ত পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। পাশাপাশি দেশের স্বনামখ্যাত তারকাদের অংশগ্রহণে থাকবে জমকালো পারফর্ম্যান্স।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো— ইউরোকোলা, ভাসাভী ফ্যাশন, পারসোনা, জি-সিরিজ, টেরানোভা ডেভেলপমেন্ট লি., ধ্রুব মিউজিক স্টেশন ও প্রতিফলন ডট কম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X