নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মানব পাচারে জড়িত অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চীনা নাগরিক লি ওই হাও (Li-Wei-Hao) ও বাংলাদেশি নাগরিক (সন্দেহাতীত দালাল) কুড়িগ্রামের মো. ফরিদুল ইসলাম।

ভুক্তভোগী আলফা আক্তার (১৮) কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে। এ সময় আরও দুই ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

তারা হলেন একই উপজেলার গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০)। জামালপুরের মেলান্দহ উপজেলার গোপীনদী গ্রামের মৃত বছর উদ্দিনের মেয়ে বৃষ্টি (১৭)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, চীনা নাগরিক লি ওই হাও গত ১ সেপ্টেম্বর কমলপুর এলাকার গার্মেন্টসকর্মী আলফা আক্তারকে বিয়ে করেন। আগামী ২০ সেপ্টেম্বর নববধূকে নিয়ে চীন যাওয়ার পরিকল্পনার কথা পরিবারকে জানিয়ে এক লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দালাল সন্দেহভাজন ফরিদুল ইসলাম ও আরও দুই তরুণী।

এর মধ্যে জামালপুরের কিশোরী বৃষ্টি দাবি করেন, সম্প্রতি আরেক চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। আলফা আক্তারের পরিবার লি ওই হাও-এর কাছে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। একইভাবে তার সহযোগী ফরিদুল ইসলামও কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় মানব পাচারের মামলায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া তিন তরুণীকে ভিকটিম হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে মানব পাচারের সাথে জড়িত চীনা এক নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X