‎ ‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দোকানদারকে চাপা দিয়ে খাদে পড়ল বাস

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মোহাম্মদ আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় আইরিন পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুমিরা ইলিয়াস পেট্রল পাম্প এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসের চাপায় কাদায় পড়ে যান। চাপা পড়েন বাসের নিচে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

তারা আরও জানান, বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলীকে উদ্ধার করা হয়।

‎কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। হাইওয়ে পুলিশের বড় গাড়ি টেনে তোলার ক্ষমতাসম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎বার আউলিয়া থানার ওসি আব্দুল মুমিন বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু বড় গাড়ি টেনে তোলার ক্ষমতা সম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X