কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছাগল চুরির অপরাধে ৬ জনকে গণপিটুনি

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়া ৬ জন। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়া ৬ জন। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোর চক্রের ৬ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (২২), একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল (২৩), শিশু মিয়ার ছেলে তামিম (২৩), বাদশা মিয়ার ছেলে ইসমাইল (২৫), শহিদ মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে ৯ বছর বয়সী জাকিয়া সুলতানা নিজেদের দুটি কালো রঙের পালিত ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে এসে চোর চক্রের ৬ সদস্য জাকিয়া সুলতানাকে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। সেখান থেকে ফিরে এসে দেখে তার ছাগলটি চুরি হয়ে গেছে।

পরে জাকিয়া কান্নাকাটি ও চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক হওয়া ৬ চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X