বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

রায়ের পর দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
রায়ের পর দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

বরিশালের হিজলা উপজেলায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন— হিজলা উপজেলার পর্বকোড়ালিয়া গ্রামের কবীর আকন ও জব্বার বেপারী। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে ভিকটিম চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তাকে টেনেহিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে দুজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি আরও বলেন, পরে ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খালের পানির নিচে বেঁধে রাখেন আসামিরা। পরদিন ২৯ জুলাই বিকেলে স্থানীয় শিলনিয়া খাল থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোখলেচুর রহমান বলেন, নিহতের মামা হিজলা থানায় মামলা করেন। মামলার তদন্তে আসামি কবীর আকন ও জব্বার বেপারীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে পুলিশ। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X