যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যশোর সদর হাসপাতালে দুদকের অভিযান

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। ছবি : সংগৃহীত
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। ছবি : সংগৃহীত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে ব্যাপক অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালে আগত রোগী ও স্বজনদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। এ ছাড়া মূল্য কারচুপির অভিযোগও রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে অভিযান চালালে এসব অনিয়মের তথ্য পায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখা।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে ব্যাপক অনিয়মের চিত্র দেখা গেছে।

তিনি আরও বলেন, সকালের নাশতায় ১০০ গ্রামের পাউরুটি দেওয়ার কথা থাকলেও রোগীদের দিচ্ছে ৮২ গ্রাম। ডিমের দাম অনুযায়ী সাইজ অনেক ছোট। দুপুরের খাবারে ৮০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও ৬৫ গ্রাম দিচ্ছে। এ ছাড়াও নিম্নমানের চাল, ডাল, লবণ ও তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের এ কর্মকর্তা বলেন, এ ছাড়াও ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান থেকে কেনার জন্য বলা হয়।

আল আমিন বলেন, হাসপাতালের প্লাস্টার রুমে অভিযানে গিয়ে দেখা গেছে, সেখানে যারা কাজ করেন তারা হাসপাতালের কার্ডধারী কেউ না। তারা প্লাস্টার করে রোগীদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা নেন। অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ককে সুপারিশ করা হয়েছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাফায়াত হোসেন বলেন, পুরাতন ঠিকাদার আদালতে একটি রিট করায় নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সমস্যার সমাধান হবে। একই সঙ্গে অনিয়মের বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X