কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই মণ হরিণের মাংসসহ আটক ১

হরিণের মাংসসহ আটক ব্যক্তি। ছবি : কালবেলা
হরিণের মাংসসহ আটক ব্যক্তি। ছবি : কালবেলা

খুলনার কয়রার অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি আটক হয়েছেন। আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা এ যৌথ অভিযান চালান।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় হরিণের ১টি মাথা ও হরিণ ধরার ৩শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।

আটক হরিণ শিকারি উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৩০)।

স্থানীয় বাসিন্দারা জানান, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত সুন্দরবনে ঢুকছে অপরাধীরা। লোকালয়ে এসে মাংস ধরা পড়ছে, অথচ বনের ভেতর প্রতিদিন কত হরিণ মারা হচ্ছে, তা কারও জানা নেই। প্রশাসন আরও দায়িত্বশীল না হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।

আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X