কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ভয়াবহ পাল্টা হামলা ইউক্রেনের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ৩৬১টি ড্রোন নিয়ে এই হামলা চালানো হয়। টার্গেট ছিল লেনিনগ্রাদ অঞ্চলের বিশাল কিরিশি তেল শোধনাগার, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে। এর সঙ্গে ৪টি গাইডেড বোমা এবং যুক্তরাষ্ট্রনির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ তারা প্রকাশ করেনি।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, কিরিশি এলাকায় অন্তত ৩টি ড্রোন ভূপাতিত হয় এবং সেগুলোর ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের ড্রোন কমান্ড নিশ্চিত করেছে, কিরিশি শোধনাগারই ছিল তাদের লক্ষ্যবস্তু। তারা একে ‘সফল আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। তবে স্বাধীনভাবে ক্ষতির পরিমাণ যাচাই করা যায়নি।

কিরিশিনেফতেওর্গসিনতেজ রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার। সুরগুতনেফতেগাজের মালিকানাধীন এ স্থাপনাটির বার্ষিক পরিশোধন সক্ষমতা এক কোটি ৭৭ লাখ টন, যা দেশটির মোট উৎপাদনের প্রায় ৬.৪ শতাংশ। এ কারণেই শোধনাগারটিকে ইউক্রেনীয় হামলার একটি কৌশলগত টার্গেট হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও পাইপলাইনকে বারবার টার্গেট করছে। একইসঙ্গে রাশিয়ার কয়েকটি ড্রোন ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশেও ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে রাশিয়ার জ্বালানি খাতকে চাপে ফেলতে চান। শনিবার তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অতিরিক্ত জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এজন্য সব ন্যাটো সদস্যকে রুশ তেল কেনা বন্ধ করতে হবে এবং একই ধরনের পদক্ষেপ নিতে হবে।

ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের মধ্যে তারা রুশ তেল ও গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে, ইউরোপ যেন এ সিদ্ধান্ত বাস্তবায়নের গতি আরও বাড়ায়।

সূত্র : রয়টার্স

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X