বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমার ইতিহাসে যুক্ত হলো নতুন এক গর্বের অধ্যায়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত "অস্কার বাংলাদেশ কমিটি" ঘোষণা দিয়েছে, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিযোগিতা করবে এই চলচ্চিত্র।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সকাল ১০.৩০ এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অস্কার কমিটির সভাপতি জনাব জহিরুল ইসলাম জুরিবোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অনুষ্ঠানে এই ঘোষণা করেন। অনুষ্ঠানে অস্কার কমিটির সদস্য, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছিলো। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা পড়ে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হলো 'সাবা' (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা সংস্থা: ভেরাইটি পিকচারস লি.), 'বাড়ির নাম শাহানা' (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা সংস্থা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), 'নকশিকাঁথার জমিন' (পরিচালক: আকরাম খান; প্রযোজনা সংস্থা: নিমগ্ন ফিল্মস), 'প্রিয় মালতী' (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা সংস্থা: ফিল্মি ফিচার) ও 'ময়না' (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা সংস্থা: অপরাজিতা এন্টারটেইনমেন্ট)।

একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে 'অস্কার বাংলাদেশ কমিটি' গঠিত হয় এবং বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও প্রেরণ করার দায়িত্ব পায়।

নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X