কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি : আমান

কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারায় থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে, যাতে পূজার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করুক। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করুক। পূজা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময় সজাগ থাকবে।

আমান বলেন, কেরানীগঞ্জের জন্য আমার জীবন ও যৌবন শেষ করেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আপনারা বিএনপিকে ভোট দিলে আমাদের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম তিনি আপনাদের সঙ্গে নিয়ে শেষ করবেন, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভাওয়াল মাঠের মতো একটি করে খেলার মাঠ তৈরি করা হবে। আমরা চাই তরুণরা খেলাধুলায় মনোযোগী হোক, যাতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে দূরে থাকে। আমাদের লক্ষ্য, ঢাকা-২ আসনকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আসনে পরিণত করা।

টুর্নামেন্টে মোট ৩২টি দল কেরানীগঞ্জের ১৫টি ভেন্যুতে অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় ঘাটারচর ক্রীড়া চক্র ও তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রাফাতের গোলে এগিয়ে যায় ঘাটারচর ক্রীড়া চক্র। পরে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় পায় ঘাটারচর ক্রীড়া চক্র।

কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন ফারুকী, ঢাকা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দিন, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, তারানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, শাক্তা ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন মন্টু, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজি মো. সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ স্থানীয় নেতারা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১০

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১২

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৩

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৪

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৬

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১৯

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

২০
X