কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাত দাবিতে ২০ জেলায় জাগপার বিক্ষোভ মিছিল

বিভিন্ন জেলায় জাগপার বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
বিভিন্ন জেলায় জাগপার বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০টি সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

পূর্বঘোষিত তিন দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এসব বিক্ষোভ মিছিল করেন জাগপার নেতাকর্মীরা।

এ সময় জাগপা নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।

জাগপা’র বিক্ষোভ মিছিল শেষে ঠাকুরগাঁওয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মু. মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, দিনাজপুরে সহসভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারীতে সহসভাপতি মো. জাকিউল আলম সাকি, সিলেটে সাংঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, কুমিল্লায় জেলা সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মুহাম্মাদ লুৎফুর রহমান, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X